
Xpress Coffee–তে যোগদান মানে শুধু চাকরি নয় — নিজের ভবিষ্যৎ গড়ার শুরু
অনেকেই জীবনে একটা ভালো কাজ খোঁজেন।
কিন্তু খুব কম জায়গায় এমন সুযোগ থাকে, যেখানে একটি সাধারণ কাজ দিয়েই শুরু করে ধাপে ধাপে বড় হওয়া যায়।
Xpress Coffee-তে, আপনি শুধু একজন কর্মচারী নন — আপনি আমাদের ভবিষ্যৎ টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।
এখানে কাজ মানে শুধু মাসের শেষে বেতন পাওয়া নয়।
এখানে কাজ মানে —
✔ নতুন নতুন জায়গায় যাওয়ার সুযোগ
✔ নতুন দক্ষতা শেখার সুযোগ
✔ নিজের দায়িত্ব এবং সম্মান বাড়ানোর সুযোগ
✔ এবং ধাপে ধাপে বড় পদে পৌঁছানোর বাস্তব পথ
অনেকেই এই কাজ দিয়ে শুরু করে আজ —
➡ Senior Field Executive হয়েছে
➡ Technician হয়েছে
➡ বড় দায়িত্ব নিয়ে Team পরিচালনা করছে
🟢 ধাপ ১: ডেলিভারি এক্সিকিউটিভঃ-
শুরুর জায়গা — শেখার সময় ও চরিত্র গঠন
এই পর্যায়ে আপনাকে কাজের জন্য নিয়মিত দূরবর্তী বিভিন্ন এলাকায় ট্রেনে / বাসে করে কফি পাউডার / কফি মেশিন পৌঁছে দিতে যেতে হয় -
এই কাজের মাধ্যমে আপনি নতুন নতুন জায়গায় যাওয়ার সুযোগ পাবেন, অভিজ্ঞতা বাড়বে,এবং ধাপে ধাপে বড় দায়িত্বে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে।
🚆 যাতায়াত বাস বা ট্রেনে করা হয় — ফলে যাত্রার সময়টাও আপনার নিজের মতো করে কাটানোর সুযোগ থাকে।
এই সময় আপনি—
⭐ বিশ্রাম নিতে পারবেন
🎧 গান শুনতে পারবেন
📞 পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন
📱 Facebook / Instagram ব্যবহার করতে পারবেন
🎮 Mobile-এ Game খেলতে পারবেন
🙂 শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে —
⚠️ আপনার স্টপেজ যেন মিস না হয়।
🕒 এই কাজে সকালে বেরিয়ে রাতের মধ্যেই ফিরে আসা যায়।


🚚 প্রতিদিন নতুন নতুন জায়গায় কাজ করার সুযোগ
এই কাজের জন্য আপনাকে প্রতিদিন কলকাতার বাইরে বিভিন্ন এলাকায় যেতে হবে, যেমন — চাকদহ, কল্যাণী, আরামবাগ, তারকেশ্বর, হাবরা, সোনারপুর, ধুলাগড়ি ইত্যাদি।
📝 এগুলো শুধুমাত্র কিছু উদাহরণ। কাজের প্রয়োজন অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেতে হবে।
🚆 যাতায়াত বাস বা ট্রেনে করা হয় — এই সময় বিশ্রাম নেওয়া, গান শোনা বা পরিবারের সাথে কথা বলার সুযোগ থাকে।
⚙️ কফি মেশিনের কাজ শেখার সুযোগ
৮/১০ দিন কাজ করলে ,আপনার মনের মধ্যে একটু জোর আসবে,কাজের প্রতি আপ্নার,আপ্নার প্রতি আমাদের একটা বিস্বাস,ভরশা জন্মাবে, তাঁর পর আপনাকে বর্ধমান, দুর্গাপুর, খড়গপুর, হলদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জায়গায় মেশিন ইনস্টলেশনের কাজেও পাঠানো হবে।
✅ পাঠানোর আগে সম্পূর্ণ ট্রেনিং দেওয়া হবে
🕒 বেশিরভাগ দিন সকালে বেরিয়ে রাতের মধ্যে ফিরে আসা যায়
🌱 এখান থেকেই আপনার গ্রোথ শুরু
এই কাজ দিয়ে শুরু করে আপনি ধাপে ধাপে —
Delivery Partner ➜ Senior Field Executive ➜ Technician ➜ Field Operation Head
হতে পারবেন।


2) Senior Field Executive
এই পদে কাজ করলে সাধারণত খুব দূরে যেতে হয় না।
কাজের বেশিরভাগই কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকাগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকে।
সাধারণত Bike / Scotty ব্যবহার করে করা কাজ করতে হয়, ফলে—
• কাজ দ্রুত সম্পন্ন করা যায়
• অযথা শারীরিক চাপ পড়ে না
• একই দিনে একাধিক কাজ সম্পন্ন করার সুযোগ থাকে
এই স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় — সময়ের মূল্য
⏰ এই পদে আসার পর আপনাকে সময়ের গুরুত্ব সর্বোচ্চ স্তরে বুঝতে এবং মানতে হবে।
কারণ—
• সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের নির্দিষ্ট পরিকল্পনা থাকে
• দুপুরের খাবারের সময় ছাড়া অপ্রয়োজনীয় সময় নষ্ট করার সুযোগ থাকে না
• কলকাতার অধিকাংশ Client খুব ব্যস্ত থাকেন
• তারা Order দেওয়ার পর দ্রুত Delivery পাওয়াকেই Professional Service হিসেবে গণ্য করেন
এই পদ আপনাকে যেটা বানাবে
🌱 আপনি আর শুধু Delivery Boy নন —
আপনি হবেন একজন Responsible Field Executive
যার উপর Client-রা ভরসা করে
যার উপর Company নির্ভর করে
এটাই আপনার পরবর্তী ধাপ —
Technician হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ স্তর।


3) Technician — দক্ষতা, সম্মান ও বিশ্বাসের স্তর
Technician পদে সেই কর্মীকে উন্নীত করা হয়,
যিনি আগের পদগুলিতে (Delivery Partner এবং Senior Field Executive হিসেবে) দায়িত্ব ও দক্ষতার সাথে কাজ করে নিজেকে প্রমাণ করেছেন।
এই স্তরে আসার পর তাকে আর—
• সময়ের গুরুত্ব আলাদা করে বোঝাতে হয় না
• Customer-কে ভালো Service দেওয়ার গুরুত্ব বোঝাতে হয় না
• Basic কাজ শেখাতে হয় না
কারণ তিনি ইতিমধ্যেই Company-এর একজন দক্ষ এবং বিশ্বাসযোগ্য কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এই পদের কাজের ধরণ
এই পদে সাধারণত—
• নিয়মিত ভারী Material বা Machine নিয়ে যেতে হয় না
• মূল কাজ হয় Critical Machine Installation, Critical Machine Service, এবং Technical Support দেওয়া
কোন Customer-এর মেশিন শাঁড়াতে যাচ্ছেন তাঁর প্রয়োজন অনুযায়ী Material এবং Spare parts নিয়ে যেতে হবে।
এই পদ Company-এর একটি সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব
Technician হলেন Company-এর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধি।
Customer-রা Technician-দের উপর বিশেষভাবে ভরসা করেন,
কারণ তারা সরাসরি Customer-এর Machine এবং Service-এর সাথে যুক্ত থাকেন।.
এই পদে কাজ করার মাধ্যমে আপনি—
• Company-এর কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন
• Customer-এর কাছে সম্মান এবং বিশ্বাস অর্জন করেন
• আপনার Career-এর পরবর্তী স্তরের জন্য প্রস্তুত হন
এই স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় — Professional Loyalty
Technician হিসেবে আপনাকে সবসময় মনে রাখতে হবে—
Customer-রা Xpress Coffee-এর Customer,
এবং আপনি Company-এর প্রতিনিধি হিসেবে তাদের Service দিচ্ছেন।
আপনার Professional আচরণ এবং সততাই আপনার ভবিষ্যতের Growth নির্ধারণ করবে।
Long-Term Growth Opportunity
Technician হিসেবে সফলভাবে কাজ করার মাধ্যমে আপনি পরবর্তী পদে উন্নীত হওয়ার সুযোগ পাবে ➜ Field Operation Head
Company-এর বিশ্বাস
Xpress Coffee সেই কর্মীদেরই সর্বোচ্চ Growth Opportunity দেয়,
যারা Company-এর সাথে দীর্ঘমেয়াদী Professional সম্পর্ক বজায় রাখেন।
“Technician হওয়া মানে শুধু কাজ জানা নয় — Company-এর বিশ্বাস অর্জন করা।”


4. Field Operation Head — নেতৃত্ব, দায়িত্ব এবং পূর্ণ নিয়ন্ত্রণের স্তর
Field Operation Head পদে সেই কর্মীকে উন্নীত করা হয়,
যিনি দীর্ঘদিনের কাজের মাধ্যমে Company-এর প্রতি তার দক্ষতা, দায়িত্ববোধ এবং বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে প্রমাণ করেছেন।
এই স্তরে পৌঁছানোর জন্য তার মধ্যে নিচের গুণাবলী তৈরি হয়ে যায়—
• সময়ের গুরুত্ব গভীরভাবে বোঝে
• Coffee Machine এবং Technical কাজের সম্পূর্ণ জ্ঞান থাকে
• Kolkata এবং আশেপাশের সমস্ত Service Area সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে
• Warehouse-এ কোন Material কোথায় রাখা আছে এবং কত পরিমাণে আছে — তা জানে
Team Coordination এবং Daily Operation Management
Field Operation Head প্রতিদিন—
• Delivery Partner, Senior Field Executive এবং Technician-দের কাজ Assign করেন
• কোন Delivery কোথায় যাবে তা পরিকল্পনা করেন
• Dispatch করার আগে নিশ্চিত করেন যে সব Material সঠিকভাবে নেওয়া হয়েছে
• Team-এর কোনো সমস্যা হলে তা সমাধান করেন
• প্রয়োজন অনুযায়ী নির্দেশ এবং Support দেন
Counter Sales এবং Urgent Delivery Handling
এই পদে থেকে তিনি—
• Office-এ আসা Customer-দের Machine এবং Material Sales handle করেন
• Urgent Local Delivery-র ব্যবস্থা করেন
• জরুরি Machine Installation বা Material Dispatch দ্রুত সম্পন্ন করান
Stock Monitoring এবং Order Planning
Field Operation Head নিয়মিত—
• কোন Material কত আছে তা পর্যবেক্ষণ করেন
• প্রয়োজন অনুযায়ী নতুন Order দেওয়ার পরামর্শ দেন
• কোন কর্মী কোথায় গেছে তার তালিকা Maintain করেন
• Delivery এবং কাজের সম্পূর্ণ Flow monitor করেন
Payment Coordination Support
• কোন Customer-এর Payment Pending থাকলে Admin Team-কে জানান
• Follow-up process smoothly চলতে সাহায্য করেন
এই পদ Company-এর এক গুরুত্বপূর্ণ Leadership Role
Field Operation Head হলেন—
Company-এর Daily Operation-এর প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি
তার উপর নির্ভর করে—
• Service Quality
• Delivery Speed
• Team Performance
• Customer Satisfaction



